নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মধুপুর গড়ে ইকো পার্ক বিরোধী আন্দোলনে নিহত পীরেন স্নালের ২১তম মৃত্যু বার্ষিকী পালিত

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুর গড়ে ২০০৪ সালে ৩ জানুয়ারি ইকো পার্ক বিরোধী আন্দোলনে নিহত পীরেন স্নালের ২১ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। 

৩ জানুয়ারি শুক্রবার সকালে পীরেনের নিজ গ্রাম জয়নাগাছা গ্রামে আলোচনা সভা ফুটবল টুর্নামেন্ট ও তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, গারো স্টুডেন্ট সংগঠন, আদিবাসী ইউনিয়ন মধুপুর শাখার সার্বিক সহযোগিতায় আবিমা গারো ইয়ুথ এসোসিয়েশন আজিয়া কেন্দ্রীয় কমিটি পীরেনের ২১ তম মৃত্যু বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

পাহাড়িয়া গারো অভূষিত জয়নাগাছা গ্রামে মিশনারী স্কু র মাঠে আলোচনা সভা ও পীরেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করে। ফুটবল টুর্নামেন্টের পাইনাল খেলায় বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করে। 

আবিমা গারো ইয়ুথ এসোসিয়েশন আজিয়া কেন্দ্রীয় কমিটি প্রতি বছরের মত এবারও পীরেনের স্মৃতি স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করে। লাল মাটির শোলাকুড়ি ইউনিয়নেরজয়নাগাছা মিশনারী স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সাধুপাড়া ও মমিনপুর দল অংশ গ্রহন করে। খেলার উদ্বোধন করেন আজিয়ার সাবেক আহবায়ক মিঠুক হাগিদক।

এর আগে আলোচনা সভায় আজিয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি মি. শ্যামল মানখিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজিয়ার সাবেক আহবায়ক  মিঠুন হাগিদক, প্রয়াত চলেশ রিছিলের স্থী সন্ধ্যা সিমসাং,অরণখোলা ইউনিয়ন পরিষদের সদস্য মি.ফিলিপ কুবি, শোলাকুড়ির তুহিন নকরেক, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের ইদিলপুর শাখার সভাপতি উৎপল রেমা,আজিয়া কেন্দ্রীয় কমিটির মহাসচিব সত্যজিত নকরেক, মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,গারো স্টুডেন্ট এসোসিয়েশন মধুপুর শাখার সাধারণ সম্পাদক হিমালয় চিরান,বাগাছাসের মধুপুর শাখার সভাপতি বিপ্লব রেমা,বাগাছাস মধুপুর শাখার সাবেক সভাপতি বিজয় হাজং,আদিবাসী ইউনিয়ন মধুপুর শাখার সভাপতি জুয়েল চাম্বুগং প্রমুখ। 

এর আগে সকালে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, আজিয়া,ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন ও এলাকাবাসী পরেনের সমাধিতে পুস্পস্তক 9অর্পণ করে।

Tag
আরও খবর