নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মধুপুরে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

টাঙ্গাইলের মধুপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে উপজেলা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ১ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ দিবসটির কার্যক্রম শুরু হয়।

সকাল ৯ ঘটিকায় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালন ও দোয়া করে এসে উপজেলা চত্ত্বরে আয়োজিত বিজয় মেলা উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলণের মধ্য দিয়ে মেলাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসনে। এ সময় তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ।

পরে উপজেলা হল রুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনের  সভাপতিত্বে মুক্তি যুদ্ধের স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ তালুকদার, মধুপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাইদুল হাসান শুভ, মধুপুর থানার অফিসার ইনচাজর্ (ওসি) এমরানুল কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) রিফাত আনজুম পিয়া। পরে মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার হিসেবে নগদ অর্থ ও শীত বস্ত্র বিতরণ করা হয়।

এ ছাড়াও পৃথক পৃথক ভাবে বিজয় দিবস উদযাপন করেছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলী ও স্বপন ফকির গ্রুপ, জামাযাতী ইসলামি মধুপুর শাখা, গণ অধিকার পরিষদ মধুপুর শাখা, মধুপুর প্রেসক্লাব, রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 

আরও খবর