নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ছবি-দেশচিত্র

“নতুন বাংলাদেশ দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই” প্রতিপাদ্যে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালী ও মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৯ ডিসেম্বর) সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুপ্রেয়নায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) , উপজেলা প্রশাসন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর যৌথ আয়োজনে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। 

র‌্যালি ও মানববন্ধন শেষে আলোচনা সভায় মধুপুর টিআইবি’র সনাক সভাপতি মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন।

টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গেøারিয়া ¤্রং ও সাবেক ইয়েস সদস্য সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমরানুল কবির, সমাজসেবা কর্মকর্তা মো: মোন্তফা হোসাইন, সনাক সদস্য মোঃ বজলুর রশিদ খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, মধুপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক আজকের প্রতিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি আনোয়ার সাজাৎ ইমরান প্রমুখ।

সভায় সাংবাদিক, এনজিও প্রতিনিধি, তরুণ শিক্ষার্থী, জয়িতা নারী, সমাজকর্মী, সনাক মধুপুরের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানব বন্ধন শেষে উপস্থিত সকল অতিথিবৃন্দ আলোচনা সভায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের তাৎপর্য, টিআইবি’র ধারণাপত্র পাঠসহ দুর্নীতির নানা চিত্র তুলে ধরে (দুপ্রক) সহ সভাপতি বজলুর রশিদ খান বলেন ”দুর্নীতি মুক্তিযুদ্ধের চেতনাকে তড়ান্বিত করে, আমাদের দুর্নীতির বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে, আসুন দুর্নীতিকে ঘৃনা করি, সকলে ঐক্যবদ্ধ হই।” 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন বলেন ” নতুন বাংলাদেশ বিনির্মানে টিআইবির ইয়েস সদস্যদের ভূমিকা অনেক। কিন্তু দুর্নীতি রোধ করতে হলে জনগনকে সোচ্চার হতে হবে। শুধু র‌্যালি ও আলোচনা সভায় দাবি তুলে ধরলে হবে না বরং যথাযথ প্রমাণ সহ কয়েকটি জনগণের সামনে তুলে ধরতে হবে। হোক সে অনেক বড় নেতা বা ছোট নেতা। দৃষ্টান্ত মুলক কিছু করতে হবে যা দেখে সবাই ভয় পাবে। যথাযথ আইন প্রয়োগ করতে হবে।” 

মধুপুর থানার অফিসার ইনচার্জ মো: এমরানুল কবির বলেন, দুর্নীতি অনেক জায়গায় হয়, শুধু ১৪ টি সুপারিশ কার্যকরী করা নয়, মধুপুর পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতায় আমি বদ্ধ পরিকর।”

Tag
আরও খবর