নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গোল্ডেন ধান চাষকরে সফল হয়েছেন মধুপুরের কৃষক

ছবি-দেশচিত্র

একই জমিতে তিন ফসল, এ যেনো এখন কৃষকের স্বপ্নের এক বাস্তবতা। প্রতি বছরই এখন কৃষকরা এক জমিতে তিন ফসল আবাদ করছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের কুড়িবাড়ি গ্রামের কৃষক, ডাক্তার শফিকুল ইসলাম এবার তার একই জমিতে তিন ফসলি হিসবে আমন মৌসুমে আবাদ করছেন উন্নত মানের গোল্ডেন জাতের ধান। তিনি এ মৌসুমে প্রায় দশ বিঘা জমিতে এ গোল্ডেন জাতের ধান আবাদ করেছেন। এবং দারুণ ভাবে সফলও হয়েছেন।

তিনি জানান, প্রতি বিঘা জমিতে এ জাতের ধান প্রায় ত্রিশ মন উৎপাদন হয়ে থাকে। অন্যান্য ধানের চেয়ে এ ধান আবাদে উৎপাদন খরচ ও শ্রমিক খরচ কম লাগে। 

এ ধান আবাদের পর সময়মতো সিরষার আবাদও করা যায়। তাই সুবিধাজনক ভাবেই এক জমিতে তিন ফসল আবাদ এখন অনেকটা সহজ হয়েছে।

নাইম ইসলাম জানান, তার মামা একজন সরকারি হাসপাতালের চিকিৎসক হয়েও কৃষিতে তার ব্যাপক আগ্রহ। তিনি জমিতে আবাদের জন্য নতুন নতুন জাত এনে থাকেন। এবার তিনি উন্নত মানের গোল্ডেন জাতের এ ধান আবাদ করেছেন। এবং একই জমিতে আমার দেখা মত তিন ফসল আবাদ করছেন।আর এ তিন ফসল আবাদে তিনি সফল ও হয়েছেন। তার এ আবাদ দেখে এখন আমরা এলাকাসী তিন ফসল আবাদে আগ্রহী হচ্ছি।

কৃষক মো. মোফাজ্জল হোসেন জানান, আমরা দেখছি ডাক্তার শফিকুল ইসলাম সাহেব তার জমিতে নতুন এই ধান আবাদ করেছেন। এতে  অনেক ফলনও পাইতেছেন এবং  দেখতেও অনেক  সুন্দর। তাছাড়া  এই ধান রোরো, আউশ,আমন এ  তিন মৌসুমে একই ভাবে আবাদ হয়। তাই এই আবাদে এখন আমরাও আগ্রহী। 

উপসহকারী কৃষি অফিসার,মো. আনিসুর রহমান জানান, মধুপুরে ডাক্তার শফিকুল ইসলামই প্রথম গোল্ডেন জাতের এ ধান আবাদ করেছেন। আমরা কৃষি অফিস সার্বক্ষণিক আধুনিক চাষ পদ্ধতি ও রোগবালাই দমনের জন্য পরামর্শ প্রদান করে আসছি। আমার দেখা মতে এ ধানের ফলন অনেক ভালো। তাই আগামীতে গোল্ডেন জাতের ধান কৃষকের মাঝে সম্প্রসারণ করতে পারলে ধানের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষককুল  লাভবান হবে বলে মনে করেন তিনি

Tag
আরও খবর