নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরের হাটখোলা বোয়ালী ব্রীজের নির্মাণ কাজ শেষ করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানবন্ধন

টাঙ্গাইলের মধুপুরের হাটখোলা বোয়ালী ব্রীজের নির্মাণ কাজ শেষ করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানবন্ধন

নাজিবুল বাশার, মধুপুর, টাঙ্গাইল থেকে: টাঙ্গাইলের মধুপুর পৌরসভার হাটখোলা বোয়ালী ব্রীজ দুই বছরেও নির্মাণ কাজ শেষ হওয়ায় জন দুর্ভোগ চরম থাকার ধারণ করেছে। ২/৩ কি:মি ঘুরে কয়েক গ্রামের মাানুষের চলাচল করতে হচ্ছে। দ্রুত ব্রীজ নির্মাণের দাবিতে মধুপুর পৌরসভার বোয়ালী, পুন্ডুরা ও দামপাড়া গ্রামের কয়েকশত মানুষ আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে। মধুপুর উপজেলা প্রকৌশলী ব্রীজের নির্মাণ কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছে।

টাঙ্গাইল জেলার অন্যতম প্রাচীণ হাট হচ্ছে মধুপুর। হাটের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশাই নদীর উপর মধুপুর হাটখোলা-বোয়ালী ব্রীজ নির্মাণ কাজ শুরু হয় ২ বছর আগে। দীর্ঘ ২ বছরেও ব্রীজের নির্মাণ কাজ শেষ না হওয়ায় কয়েক গ্রামের মানুষের চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। অবর্ণীয় দুর্ভোগ পোহাচ্ছে বাজার করতে আসা ব্যবসায়ী ও সাধারণ মানুষ। কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতেও দুর্ভোগের শিকার হচ্ছে। দীর্ঘ ২ বছরেও ব্রীজের নির্মাণ কাজ শেষ না হওয়ায় স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। দ্রুত ব্রীজের নির্মাণ কাজ শেষ করার দাবিতে গতকাল সকালে মধুপুর হাটখোলা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।

পরে এ তিন গ্রামের মানুষ উপজেলা পরিষদ চত্ত্বরে মানবন্ধন করে। এ সময় মানবন্ধনে অন্যান্যের বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার কাউন্সিলর হারুন অর রশীদ, ব্যবসায়ী লিটন সিংহ, বোয়ালী গ্রামের অধিবাসী হাজী ইয়াসীন আলী, ব্যবসায়ী আকবর হোসেন, আব্দুল খালেক ও হাফিজুর রহমান সরকার প্রমুখ। মধুপুর পৌরসভার কাউন্সিলর হারুন অর রশীদ জানান, হাটখোলা-বোয়ালী ব্রীজ দিয়ে বোয়ালী, দামপাড়া, পুন্ডুরা, ভান্ডারগাতী, আকাশী, ইদিলপুরসহ কুড়ালিয়া ও আউশনারা ইউনিয়নের মানুষ চলাচল করে থাকে।

ব্রীজটি নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় ২ বছর অতিবাহিত হলেও মাত্র কয়েকটি খুঁটি গারা হয়েছে। আর কোন কাজ দৃশ্যমান হয়নি। ফলে কয়েক গ্রামের ব্যবসায়ী, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর পেশা মানুষের চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তিনি দ্রুত ব্রীজের নির্মাণ শেষ করার দাবি জানান। বোয়ালী গ্রামের ব্যবসায়ী আব্দুল খালেক জানান, ব্রীজের নির্মান কাজের ধীরগতির কারণে কয়েক গ্রামের মানুষের ২/৩ কি:মি: ঘুরে চলাচল করতে হচ্ছে। তিনি স্থানীয়দের সমস্যার কথা চিন্তা করে দ্রুত ব্রীজের নির্মাণ কাজ শেষ করার দাবি জানান। মধুপুর উপজেলা প্রকৌশলী অফিসার জয়নাল আবেদীন সাগর জানান, এ ব্রীজের ঠিকাদার প্রতিষ্ঠান আরো কয়েকটি কাজ একসাথে শুরু করার কারণে এ ব্রীজের নির্মান কাজে বিলম্ব হয়েছে। তবে এখন খুব দ্রুতই এ ব্রীজের কাজ শুরু হবে বলে তিনি জানান।

Tag
আরও খবর