নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাজার সিন্ডিকেট ও মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম কমাতে মাস ব্যাপী সেচ্ছাসেবী ছাত্র সমাজের ন্যায্য মূল্যে সবজি বিক্রয় কেন্দ্র শুরু

ছবি-দেশচিত্র

দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতির সময় গত সপ্তাহে ন্যায্য মূল্যে শাক সবজি বিক্রি করে স্বেচ্ছাসেবী ছাত্র সমাজ নামের একটি সংগঠন।  এ সংগঠনে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা পরিস্কার-পরিচ্ছন্নতা, পরিবেশের উন্নয়ন, পলিথিন মুক্ত করা,নদী দূষণ রোধসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। চলমান কার্যক্রমের অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে ন্যায্য মূল্যে সবজি বিক্রি করে গত এক সপ্তাহ। এতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে। 

মধুপুর বাসস্ট্যান্ডে স্থাপিত তাদের ন্যায্য মূল্যের সবজি বিক্রয় কেন্দ্রে গত শনিবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবী ছাত্র সমাজ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সবজি বিক্রয় কেন্দ্র চলমান রাখা নিয়ে তোলে ধরেন তাদের পরিকল্পনার নানা দিক । 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের আহবায়ক মেহেদী হাসান শিশির। এ সময় মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা বক্তব্য রাখেন। 

স্বেচ্ছাসেবী ছাত্র সমাজ সংগঠনের  আমিনুর রহমান, আশরাফুল ইসলাম মারুফ, ফরিদ আহমদ, শামীম, রায়হান,হান্নান,রেদোয়ানুল,সিয়াম,নাইম,হাবিব,সাফি,মাশরাফি সোহাগ ও তানহা প্রমুখ ছাড়াও মধুপুর ধানবাড়ি উপজেলার স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের অন্যান্য সদস্য ও  গণমাধ্যম কর্মীরা  উপস্থিত ছিলেন। 

স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের আহবায়ক মেহেদী হাসান শিশির বলেন, গত এ সপ্তাহ তারা ন্যায্য মূল্যে সবজি বিক্রি করে সাড়া পেয়েছে। সাধারণ  মানুষের মাঝে ন্যায্য মূল্যে সবজি বিক্রি করছে। এতে সবজি বাজারের সিন্ডিকেট কমে যাচ্ছে বলে তিনি মনে করছে। এতে সাধারণ মানুষ সহজেই ন্যায্য মূল্যে সবজি ক্রয় করেছে। 

এ জন্য তাদের সংগঠনের পক্ষ থেকে আরও এক মাত্র এ সবজি বাজার চলমান রাখবে জানিয়ে তিনি বলেন, গত সপ্তাহ তারা নন প্রফেটেবল ভাবে বিক্রি করছে। এতে তাদের প্রায় দুই হাজারের মতো টাকা লাভ হাতে আছে। এখন কম প্রফেটেবলে সবজি বিক্রি করবে বলেও জানান।কৃষি ভিত্তিক সমাজ প্রসঙ্গে তিনি বলেন, সন্তানদের পড়াশোনা করিয়ে অভিভাবকরা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চায়। তারা ভালো কৃষক হতে চায় না। এ সময় তিনি কৃষি ভিত্তিক সমাজ গড়তে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তাদের সবজি বিক্রয় কেন্দ্র সুন্দর ভাবে পরিচালনা করতে সহযোগিতা কামনা করেন এই আহবায়ক। 

 মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা ছাত্র সমাজের এ উদ্যোগ কে স্বাগত জানিয়ে বলেন, এ ন্যায্য মূল্যের সবজি বাজার চলমান থাকলে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে সবজি ক্রয় করতে পারবে। অফিসের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা থাকবে বলেও জানান। 

Tag
আরও খবর