নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মধুপুরে জাতীয় যুব দিবস উদযাপন ও যুব ঋণের চেক ও সনদ বিতরণ

ছবি-দেশচিত্র

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ স্লোগানে মধুপুরে জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ঈসমাইল হোসেন। প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রিফাত আঞ্জুম পিয়া, সমাজসেবা কর্মকর্তা মো. মোস্তফা মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, বাংলাদেশ জামায়াত ইসলামের মধুপুর পৌরসভার আমির রেজওয়ান উল্লাহ খান, ছাত্রনেতা সবুজ মিয়া, আজকের পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান, মধুপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও পাঁচপটল কলেজের অধ্যাপক মেজবাহ উদ্দিন, কালে স্রোতের পত্রিকার মধুপুর প্রতিনিধি ও পাঁচপটল ডিগ্রি কলেজের প্রভাষক লিয়াকত হোসেন জনী, দৈনিক জনবাণী পত্রিকার মধুপুর প্রতিনিধি ও ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক নাজিবুল বাশার, যুব উদ্যোক্তা দেলোয়ার হোসেন, আসমা খাতুন  প্রমূখ।

দিবসটির অন্যতম উদ্দেশ্য ছিল যুবদের মধ্যে কর্মসংস্থান ও প্রশিক্ষণের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র এবং কর্মসংস্থানের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়, যা যুবকদের জন্য দিকনির্দেশনামূলক।

জাতীয় যুব দিবস উদযাপন যুবসমাজের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দেশের উন্নয়নে তাদের ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করবে। এ ধরনের আয়োজন যুবকদের দায়িত্বশীল, সৃজনশীল এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

Tag
আরও খবর