নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরে যুবদলের দুই গ্রুপের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ‍উদযাপন

ছবি-এ্যাডভোকেট মোহাম্মদ আলী গ্রুপ ও ফকির মাহবুবুল আনাম স্বপন গ্রুপ।

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দলের দুটি গ্রুপ আলাদাভাবে অনুষ্ঠানের আয়োজন করেছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উভয় গ্রুপের উদ্যোগে আলাদা কর্মসূচি ও  উদযাপন অনুষ্ঠিত হয়েছে, যেখানে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

২৭ অক্টোবর রবিবার  মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক  যুবদলের আয়োজনে মধুপুর অডিটোরিয়াম হল রুমে বৃক্ষ রোপণ কর্মসূচি, আলোচনা সভা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  সন্ধ্যায় মধুপুর  উপজেলা যুবদলের পক্ষ থেকে মধুপুর অডিটোরিয়ামে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলী।

অপরদিকে সাবেক পৌরসভার মেয়র সরকার শহীদের হোটেল আদিত্য ও কমিউনিটি সেন্টারে স্থাপিত দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয়  কেন্দ্রীয় নির্বাহী কমিটির  সদস্য ফকির  মাহবুবুল আনাম স্বপ্ননের সমর্থক যুবদলের  আয়োজনে পৃথকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে । এসময় তাদের উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প পরিচালনা  করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার।

উভয় গ্রুপই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং বক্তব্যের আয়োজন করেছে। এতে দলীয় ঐক্য, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। উভয় গ্রুপের আয়োজনে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা নিজেদের মতামত তুলে ধরেন। এতে দলীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মাধ্যমে দলের ইতিহাস, সংগ্রাম এবং যুবদলের আদর্শ নিয়ে আলোচনা করা হয়, যা নতুন সদস্যদের অনুপ্রাণিত করেছে। আলাদাভাবে উদযাপন করলেও দুই গ্রুপই যুবদলের ভবিষ্যৎ কৌশল এবং দলীয় কর্মকাণ্ডে তরুণদের আরও সক্রিয়ভাবে যুক্ত করার জন্য বিভিন্ন পরিকল্পনা আলোচনা করেছে।

যদিও দলীয় দুটি গ্রুপ আলাদাভাবে উদযাপন করেছে, তবুও এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান যুবদলের ইতিহাস ও আদর্শের প্রতি তাদের শ্রদ্ধা প্রদর্শন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন কৌশল নির্ধারণের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ আলোচনা করেছে।

আরও খবর