নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরে ভ্রাম্যমান আদালত অভিযানে বন্ধ করে দিল পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে মনির মেডিকেল ইনস্টিটিউট নামের একটি পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ  আদালত। শনিবার দুপুরে মধুপুরের সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়ার আদালত এই ইনস্টিটিউট বন্ধ করে দেন। এর আগে তিনটি বেসরকারি হাসপাতাল ও দুইটি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৯ হাজার টাকা জরিমানা করেন ওই আদালত।

 মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইদুর রহমান জানান, মধুপুর পৌর শহরের কাঠালতলী মোড়ে মনির মেডিকেল ইনস্টিটিউটে পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পাশাপাশি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা চলমান রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ওই প্রতিষ্ঠানটি পরিবার ও স্বাস্থ্য কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত ও বাংলাদেশ নার্সিং কাউন্সিল অধিভুক্ত দাবি করলেও কোন কাগজপত্র তারা দেখাতে পারেননি। এমনকি তাদের ঔষধ বিক্রয়ের লাইসেন্স পর্যন্ত নেই। কোন ধরনের যন্ত্রপাতিও নেই। এমন পরিস্থিতিতে ওই ইনস্টিটিউটটি বন্ধ করে দেওয়ার আদেশ দেন ভ্রাম্যমান আদালত। একই সাথে প্রতিষ্ঠানের মালিক মনির হোসেন কে ৫ হাজার  টাকা জরিমানা করা হয়।

এর আগে ভ্রাম্যমান আদালত মধুপুর পৌর শহরের লাইফ কেয়ার চক্ষু হাসপাতাল, কাজী ডিজিটাল হসপিটাল, সিটি হসপিটাল এন্ড ট্রমা সেন্টার এবং দুটি ঔষধের দোকানে অভিযান  পরিচালনা করেন। এ সময় তাদের প্রত্যেককে বিভিন্ন বিধিভঙ্গের  দায়ে জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক রিফাত আঞ্জুম পিয়া জানান, মানব জীবনের জন্য অত্যাবশ্যকীয় চিকিৎসা সেবা সুন্দর এবং নিরাপদ করার প্রয়োজনে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবা কেন্দ্রে ভ্রাম্যমান  আদালত পরিচালনা করা হয়েছে। এখানে জরিমানা করা মুখ্য বিষয় ছিল না।  তাদেরকে সতর্ক করে দেয়া  এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্যই আদালত পরিচালিত হয়।

 

Tag
আরও খবর