নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শহীদ আবু বকরকে নৃশংস হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে মধুপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ছবি-দেশচিত্র

২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের  দুগ্রুপের সংঘর্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী ছাত্র  শহীদ আবু বকরকে নৃশংস ভাবে হত্যার ঘটনায়, সে সময়ে প্রহসন মূলক বিচারের প্রতিবাদ ও নতুন করে মামলার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে মধুপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

১১ সেপ্টেম্বর বুধবার দুপুরে মধুপুর বাসস্ট্যান্ড আনারস চত্বরে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে শহীদ আবু বকর স্মৃতি সংসদ নামের একটি সংগঠন।  

বিক্ষোভ সমাবেশে মধুপুর সরকারি কলেজ, রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ছাত্রছাত্রীসহ মধুপুরের নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশ গ্রহণ করে। 

বিক্ষোভ সমাবেশ বক্তারা একটাই দাবি তোলেন যে গত আওয়ামী সরকারের সময় শহীদ আবু বকরের বিচারের নামে যে প্রহসন হয়েছে তা যেন বাংলাদেশের আর কোন ন্যায় বিচার প্রার্থীর সাথে না হয়। এবং আমরা আশা করব আবার নতুন করে আবু বকরের এই হত্যার পুনঃ তদন্ত করে ওই অপরাধীদেরকে যেন সঠিক বিচারের মুখোমুখি করা হয়। 

এ সময় বক্তব্য রাখেন আবু বকরের বাবা মো. রুস্তম আলী, বড় ভাই মো.আব্বাস আলী, ছোট ভাই ওমর  ফারুক, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, মধুপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী, নান্দীনা সরকারি স্কুলের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, ব্যবসায়ী আনোয়ার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এস এম সবুজ, জোবায়ের হোসেন প্রমুখ। 

আরও খবর