নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরে আদিবাসী নেতা ইউজিন নকরেকের মুক্তির দাবিতে মানববন্ধন

ছবি-দেশচিত্র
টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলের আদিবাসী নেতা ইউজিন নকরেকসহ অন্যান্যদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে নৃতাত্ত্বিক  জনগোষ্ঠির সদস্যরা। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে গারোদের অধিকার আদায়ের ৭টি সংগঠন যৌথভাবে এই কর্মসুচি পালন করে।

সংগঠনগুলো হলো সার্বিক মানব উন্নয়ন সংগঠন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, আচিক মিচিক সোসাইটি, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশেন, কোচ আদিবাসী সংগঠন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন ও গারো স্টুডেন্ট ফেডারেশন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সার্বিক মানব উন্নয়ন সংগঠনের সহসভাপতি মফিজ উদ্দিন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের উপদেষ্টা অজয় এ মৃ, গারো নেতা গৌরাঙ্গ বর্মন, প্রবীণ চিসিম প্রমূখ।

এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন আদিবাসী নেতাদের দাবির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস প্রদান করে বক্তব্য দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন আদিবাসী নেতারা।

আদিবাসী নেতা প্রবীণ চিসিম জানান, কারিতাস নিয়ন্ত্রিত স্বেচ্ছাসেবি সংগঠন হলো ‘সার্বিক মানব উন্নয়ন সংগঠন’। এই সংগঠনের মালিকানা ও সংগঠনের নিজস্ব জমির গাছ বিক্রি ঘিরে সৃষ্ট দ্বন্ধে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে সার্বিক মানব উন্নয়ন সংগঠনের সাবেক কর্মচারি মুখলেসুর রহমান খোকনের দায়ের করা মামলায় গত ৫ সেপ্টেম্বর হাজিরা দিতে গেলে আদিবাসী নেতা ইউজিন নকরেককে আদালত তাকে কারাগারে পাঠায়।
Tag
আরও খবর