নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা স্মারক প্রদান

টাঙ্গাইলের মধুপুরে “হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি” এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ০৬ সেপ্টেম্বর সকাল ৯ টায় মধুপুর উপজেলা হল রুমে হৃদয় মধুপুর ব্লাড সোসাইটির উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি সোহান তালুকদার।  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা সমাজ সেবা অফিসার মোস্তফা হোসাইন। মধুপুর থানার ও সি (তদন্ত) রাসেল আহম্মেদ। মধুপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম শহীদ, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সুমন, সোসাইটির এডমিন আরশেদ আলম। স্বেচ্ছায় রক্ত দাতাদের মধ্যে বক্তব্য রাখেন সুরুজ আলী। তিনি বলেন, আমি মনের আনন্দে এ পর্যন্ত ৭৮ বার রক্ত দিয়েছি ভবিষ্যতে আরও দিব ইনশাআল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মধুপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অধ্যাপক মেজবা উদ্দিন আহম্মেদ, প্রভাষক নাজিবুল বাশার, হারুন মাস্টারসহ হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটির  অন্যান্য সদস্য বৃন্দ।

 এ মিলনমেলায় অংশগ্রহণ করে ২৪টি ব্লাড গ্রুপ সংগঠন। মধুপুরবাসী ফেইসবুক গ্রুপ, আলোকিত মধুপুর, স্বপ্ন বুনন মধুপুর, স্টুডেন্ট কল্যাণ তহবিল, মধুপুর, মানব কল্যাণ ফাউন্ডেশন মধুপুর উপজেলা শাখা, নব দিগন্ত ব্লাড গ্রুপ মধুপুর,  রক্তের বাঁধন যুব সংস্থা, গোলাবাড়ি , নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন মধুপুর উপজেলা শাখা, রক্তের বন্ধন মধুপুর, ব্লাড ডোনার্স সোসাইটি ভালুকা, রক্তের বাঁধন ঘাটাইল, কালিহাতি ব্লাড ফাউন্ডেশন, বাঁচতে হবে ফাউন্ডেশন পারখী, কালিহাতি, হিউম্যানিটি ব্লাড ফাউন্ডেশন মির্জাপুর, ভূঞাপুর ব্লাড ব্যাংক, মানব কল্যাণ সেবা সোসাইটি জামালপুর, স্বেচ্ছায় রক্তদানে মুক্তাগাছা, ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সরিষাবাড়ি, ব্লাড ডোনার ফ্যামিলি ধনবাড়ী, সেভ লাইফ গোপালপুর ব্লাড ডোনার এসোসিয়েশন, আজাদ স্পোর্টিং ক্লাব, স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন টাঙ্গাইল, বি নেগেটিভ ব্লাড ডোনার বাংলাদেশ গ্রুপের সদস্য বৃন্দ।

এ সময় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও লটারি ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও খবর