নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মধুপুরে প্রাইভেট কার ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ।। নিহত ২ আহত ৮

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে  প্রাইভেট কার ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও অপর ৮জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে আটটায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌরশহরের মালাউড়ি প্রাইমারি স্কুল ও মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের মধ্যে ঘটনাস্থলেই মারা যান গাজীরপুর জেলার শ্রীরামপুর থানার জয়নাবাজারের কামরুল ইসলাম (৪৫)। অপরজন ময়মনসিংহ  ফুলবাড়িয়া উপজেলার জিকুটি গ্রামের শাহজাদা (৪০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতেল নেওয়ার পথে মারা গেছেন। আতহরা হলেন নেত্রকোনার মৃত ইমাম আলীর ছেলে আ. হাসেম (৫৫), ময়মনসিংহ ফুলবাড়িয়ার আহম্মদ আলীর ছেলে সাইফুল (৩৫), গাংগাইর লুচিয়ানগর গ্রামের মৃত আরফান আলীর ছেলে জালাল (৩০), নেত্রকোনা ফকির বাজার সরহাট্টা গ্রামের মৃত সুমন খানের ছেলে আ. কুদ্দুছ (৩৬), টাঙ্গাইল আদাবরের রফিকুল ইসলামের ছেলে আদনান (৪০), গাজীপুর শ্রীপুর জয়নাতলী গ্রামের শহর আলীর ছেলে রুবেল (৪০), গাজীপুর শ্রীপুর নগর হওলা গ্রামের রহিছ উদ্দিনের ছেলে মনজুরুল (৪০), গাজীপুর জয়না বাজারের মইন উদ্দিনের ছেলে সেলিম (৩৩) আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শী ও মধুপুর থানা সূত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে মধুপুর থেকে টাঙ্গাইলগামী চিকিৎসক বহনকারী একটি প্রাইভেটকার ও টাঙ্গাইল থেকে মধুপুরগামী একটি মাহিন্দ্র ঘটনাস্থলে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাহিন্দ্র যাত্রিরা রাস্তায় বিভিন্ন স্থানে ছিটকে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, মধুপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মী ও মধুপুর থানা পুলিশ এসে উদ্ধার তৎপরতা চালান।

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাজ্জাদ হোসেন মানিক জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। ৯ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ করি। আহতদের মধুপুর ও ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘনাস্থলে একজন এবং ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে অপর একজন নিহত হয়েছেন। নিহতদের আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

Tag
আরও খবর