নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মধুপুরে সমলয় চাষে কম্বাইন্ডার হারভেস্টারে ধান কাটার উদ্বোধন

ছবি-দেশচিত্র

এক জমিতে অধিক ফসল। তেল জাতীয় ফসলের চাষ বৃদ্ধি। স্বল্প জীবন কালিন ফসল চাষের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে এক সাথে একই জাতের ধান চাষ করার পরপরই উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ করার জন্য মধুপুরে শুরু হয়েছে সমলয় চাষাবাদ পদ্ধতি। চলতি বছর রবি মৌসুমে নরকোনা বিলে স্বল্প জীবনকালের হাইব্রিড জাতের ধান চাষের মধ্যে দিয়ে শুরু হয়েছে সমলয় চাষাবাদ পদ্ধতি। রবি বোরো মৌসুমে সমলয় চাষাবাদ পদ্ধতিতে রোপন করা স্বল্প জীবন কালের ব্রি-ধান কাটা শুরু করেছে কৃষকরা ।


২৩ মে বৃহস্পতিবার বিকেলে মধুপুর পৌরসভার নরকোনা গ্রামে এক সাথে একই জাতের ধান রোপনের পর কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে ধানকাটা উৎসবের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন ।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমিনূর রাত্রি, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম রাজি, তাপস কুমার সরকার প্রমুখ। সমলয় চাষাবাদ পদ্ধতির ফলে এক জমিতে বছরে অধিক ফসল পাচ্ছে কৃষকরা।


স্বল্প জীবন কালের ব্রি জাতের বোরো ধান কাটার পর স্বল্প জীবন কালের আমন চাষ করে চাষের সুযোগ পাচ্ছে কৃষকরা। মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা ষাকুরা নাম্মী জানান, ব্রি- স্বল্প জীবন কালের এ ধান কাটার পর আমন চাষের অসল সময়ে জমিতে সরিষা চাষের পর সহজেই বুরো চাষ করা যায়। এতে আমন বুরো মধ্যে সময়ে বাড়তি ফসল সরিষা পাওয়া যায়। নরকোনা গ্রামে সমলয় চাষাবাদে কৃষক এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা এ কর্মকর্তার।

আরও খবর