নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কারিগরি শিক্ষা বোর্ড সারাদেশে দ্বিতীয় টাঙ্গাইলের ধনবাড়ীর ফাতেমা আক্তার জুথী

ছবি-বাবা-মায়ের সাথে ফাতেমা আক্তার জুথী।

কারিগারি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল শাখায় সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ফাতেমা আক্তার জুথী। চলতি বছর এ্যাপারেল ম্যানুফেকচারিং বেসিকস ট্রেডে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ভাইঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। ফলাফল অনুযায়ি সে ২৬০০ নম্বরের মধ্যে ২৪১৪ নম্বর পেয়েছেন।

ভাইঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এমরান হোসেন জুয়েল বলেন, জুথী বিদ্যালয়ে বরাবরই ভালো ফলাফল করেছে। বোর্ড পরীক্ষায় ভালো করবে এটা আমরা নিশ্চিত ছিলাম। তবে সারাদেশে দ্বিতীয় হবে এই ধারণা আমাদের ছিলনা। ওর সফলতায় আমরা আনন্দিত। জুথীর মা রেহেনা বেগম ও বাবা মো. জুলহাস উদ্দিন আনন্দে আত্মহারা। জুলহাস উদ্দিনের স্বল্প আয়ের সংসারের সকলেরই স্বপ্ন ছিল ভালো ফলাফলের। রেহেনা বেগম বলেন, এসএসসিতে জিপিএ পাঁচ পাওয়াতেই আমরা সন্তুষ্ট ছিলাম। কিন্তু যখন জানলাম জুথী সারাদেশে দ্বিতীয় হয়েছে তখন আমরা স্বর্গসুখ পেয়েছি।

আমি সকলের কাছে দোয়া চাই। ভবিষ্যতে যাতে আমার মেয়ে প্রকৃত মানুষ ও দেশ গড়ার কারিগর হয়। জুথী বলেন, আমি প্রতিদিনের পড়া প্রতিদিন শিখেছি। সময় পেলেই আগের পড়াগুলো রিভিশন করেছি। স্বপ্ন ছিল এসএসসিতে ভালো ফলাফল করার। কিন্তু বোর্ডস্ট্যান্ড করার কথা কল্পনাও করিনি। বাবা-মা, শিক্ষকদের দোয়ায় আল্লাহর মেহেরবানীতে এই ফলাফল অর্জিত হয়েছে। আমি ভবিষ্যতে বিসিএস প্রশাসনে যুক্ত হয়ে দেশ ও জনগণের সেবা করার চেষ্টা করবো। আমি সকলের নিকট দোয়া চাই।

Tag
আরও খবর