নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মধুপুরে প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে আউশধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে আউশধানের উৎপাদন বৃদ্ধির জন্য  প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে ২০২৩-২০২৪ অর্থ বছরের আউশধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি পুনর্বাসন কমিটি আয়োজিত সার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। 

মধুপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিনামূল্যে  সার বীজ বিতরণ উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর পৌর সভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানজিম নূর রাত্রি, উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, মধুপুর থানার ওসি তদন্ত মুরাদ হোসেন, মির্জাবাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল, উপজেলা ভেটেনারি সার্জন ডা. আব্দুল্লাহ আল মামুন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম প্রমুখ। 

আউশধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জন প্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনা মূল্যে বিতরণ করা হয়। এ সময় আউশধানের ব্রি ৯৮, ব্রি ৮২, বিনা ১৯, বিনা ২১ জাতের ধানের বীজ বিতরণ করা হয়। এ কর্মসূচিতে ২শ' জন কৃষকের মাঝে বিনা মূল্যে এ সার বীজ বিতরণ করা হবে জানিয়েছে মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী। 

এ সময় মধুপুরের বিভিন্ন গ্রামের সুবিধা ভোগী কৃষক, সাংবাদিক, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীসহ কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 


Tag
আরও খবর