নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি-দেশচিত্র

প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই শ্লো গানে টাঙ্গাইলের মধুপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু হয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত সারা দেশের ন্যায় ৪৬৬ উপজেলায় এ সেবা সপ্তাহের ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উপজেলা প্রাণি সম্পদ আয়োজিত সেবা সপ্তাহের আলোচনা সভায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুপুর পৌর সভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মি, উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, মধুপুর থানার ওসি তদন্ত মুরাদ হোসেন, মির্জা বাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম, উপজেলা ভেটেনারি সার্জন ডা. আব্দুল্লাহ আল মামুন, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মধুপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল। 

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রাণি সম্পদ প্রদর্শনী ও স্টল  ঘুরে দেখেন। প্রদর্শনীতে দেশি বিদেশি উন্নত জাতের ষাড়, মহিষ, গাভী, বাছুর, হাঁস মুরগি, দেশী বিদেশি ছাগল নিয়ে আসে লাল মাটির মধুপুর অঞ্চলের গারো সম্প্রদায়ের খামরি ও কৃষকরা। উন্নত জাতের দামী কবুতরের পালন করা খামারিরা তাদের কবুতর ও নানা জাতের পাখি নিয়ে এসেছে প্রদর্শনীতে। স্টল বসেছে বিভিন্ন কোম্পানির প্রযুক্তি নির্ভর সেবা সামগ্রীর। প্রদর্শনীতে বিভিন্ন ধরণের প্রায় ৪০ টির অধিক স্টল বসেছে বলে প্রাণি সম্পদ কর্মকর্তা জানিয়েছে । 

প্রাণি সম্পদের এ সেবা সপ্তাহে মধুপুরের বিভিন œগ্রামের কৃষক, খামারি, সাংবাদিক, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীসহ প্রাণি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

আরও খবর