নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মধুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের মানববন্ধন

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ সোমবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ভাবমূর্তি বিনষ্টকারী ভূয়া নামধারী ডাক্তার পরিচয় দেয়া মনির নামের এক ব্যক্তির বিরুদ্ধে হাসপাতাল চত্বরে এ মানববন্ধনের  আয়োজন করা হয়।  

মানববন্ধনে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা হেলাল উদ্দিন, তারার মেলার প্রিন্সিপাল আব্দুল লতিফ, ডা. মাহবুবুর রহমান সজল, ডা. আতিকুর রহমান, ডা. ইমরান হোসেন, ডা. সজীব কান্তি পাল, ডা. অতসী চন্দ, নার্স ইনচার্জ ফাতেমা বেগম, রাজিয়া সুলতানা, মাকসুদা খাতুন, অর্পনা  প্রমুখ। 

মানববন্ধনে স্বাস্থ্য কমপ্লেক্সের ভাবমূর্তি বিনষ্টকারী ভূয়া নামধারী ডাক্তার পরিচয় দিয়ে হাসপাতালের সুনাম নষ্ট করার জন্য নানা ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ করে বক্তারা বলেন, এই মনির হাসপাতাল ও বিভিন্ন স্থানে মানুষকে চাকরি দেয়ার নামে হয়রানি করছে। মানববন্ধনে দ্রুত সুষ্ঠ বিচার ও আইনের আওতায় আনার দাবি জানিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানানো হয়। 

স্বাস্থ্য কমপ্লেক্সের আউট সোর্সিং এর জনবল বাদ দেয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। রোগীদের ভোগান্তি রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।  

মানববন্ধনে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নার্সসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

আরও খবর