নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মধুপুর পীরগাছা রাবার বাগানে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে পাহাড়ী অঞ্চলে পীরগাছা রাবার বাগান থেকে মুখ ঝলসানো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। যুবকের লাশের পরিচয় গোপন রাখার জন্যে মুখমন্ডল ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। 

রবিবার (৩ মার্চ) সকালে রাবার বাগানের কার্য্যালয়ের এক হাজার মিটার উত্তরে নেগাইরাচালা গ্রামের ড্রেন থেকে এ যুবকের লাশ উদ্ধার করেছে। 

গ্রামবাসীরা জানান, সকালের যুবকটির লাশ গ্রামের লোকজনের দেখতে পান। লাশের মুখমন্ডল পুড়া অবস্থায় ছিলো। পরিচয় গোপন রাখার জন্য যুবকের লাশ সনাক্ত না করতে পারে সেই জন্য মুখে আগুন দিয়ে ঝলসে দিয়েছে। পাহাড়ী বনজঙ্গল নিরাপদ মনে করে যুবকের লাশটি ফেলে রেখে যেতে পারে  বলে মনে করা হচ্ছে।

এব্যাপারে মধুপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়ে বলেন টাঙ্গাইল থেকে আসা পিবিআই ও সিআইডি টিমের যৌথ অভিযান চালিয়ে মধুপুর থানা পুলিশ যুবকের লাশ উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। নিহত যুবকের লাশের পরিচয় পাওয়া যায়নি। অতি তাড়াতাড়ি লাশের পরিচয় ও রহস্য উৎঘাটন করতে সক্ষম হবো জানিয়েছেন মোল্লা আজিজ।

Tag
আরও খবর