নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

৫০ বছরের পথ চলা মধুপুরে কারিতাসের সুবর্ণ জয়ন্তী উদযাপন

৫০ বছরের পথ চলা মধুপুরে কারিতাসের সুবর্ণ জয়ন্তী উদযাপন

টাঙ্গাইলের মধুপুরে (জলছত্র) "কারিতাস বাংলাদেশ,  ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা" এ মূল প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে গারো মান্দি নৃত্য, মোমবাতি প্রজ্জলন, আলোচনা সভা,দলভিত্তিক নানা পরিবেশনাসহ শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কারিতাস বাংলাদেশের ৫০বছরের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় গারোপল্লীর মধুপুর গড়ের শালবনের সবুজ প্রকৃতির ছায়াঘেরা এলাকার অরণখোলা ইউনিয়নের জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান চলে সকাল থেকে সন্ধা পর্যন্ত।

সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ময়মনসিংহ ক্যাথলিক ধর্ম প্রদেশের ভিকার জেনারেল  রেভা. ফা. শিমন হাচছা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব সেবাষ্টিন রেমা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব হেমন্ত হেনরী কুবি, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, কারিতাস বাংলাদেশের সিডিআই পরিচালক থিওফিল নকরেক, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, জিএমএডিসির সভাপতি অজয় এ মৃ, কারিতাসের মাঠ কর্মকর্তা সূচনা রুরাম প্রমুখ ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অপূর্ব ম্রং।

মধুপুর গড়ের এই অনুষ্ঠানে ৫০বছরের সুবর্ণজয়ন্তীতে মধুপুর ধনবাড়ি মুক্তাগাছা ফুরবাড়িয়া ও সখিপুরের গারো কোচ বর্মণসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকেরা অংশগ্রহন করে। সুবর্ণজয়ন্তীতে  মধুপুর জোনের ৬ টি উপজেলার গারো শিশুকিশোরদের মান্দি পোষকে নৃত্য পরিবেশনা ও মান্দিগানে প্রানোবন্ত হয়ে উঠে। সবুজে ঘেরা স্কুল প্রাঙ্গনটি মিলনমেলায় পরিণত হয়।


১৯৬৭ সাল থেকে কারিতাস সেবা মানসে কাজ করে যাচ্ছে। ১৯৭২ সালে নিবন্ধন লাভ করে। তারপর থেকে কারিতাস সারা দেশে শিক্ষা স্বাস্থ্য কৃষিসহ নানা বিষয়ে কাজ করে যাচ্ছে। মধুপুর এলাকায় গারো কোচসহ অন্যান্য জাতি গোষ্ঠী লোকদের জন্য রাস্তা ঘাট, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, আইসিটিসহ নানা বিষয়ে মানুষের সেবায় কাজ করছে।

এ অনুষ্ঠানে সরকারি বেসরকারি, এজিও প্রতিনিধি কারিতাসের স্টাফ, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


 

Tag
আরও খবর