নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে  আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে “দুর্নীতির বিরুদ্ধে বৈশ্বিক ঐক্য” প্রতিপাদ্য নিয়ে  উপজেলা প্রশাসন, দুপ্রক ও মধুপুর সনাক  যৌথভাবে  দিবসটি পালন করে। 


দুর্নীতির বিরুদ্ধে বৈশ্বিক ঐক্য: এ প্রতিপাদ্য বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুপ্রেয়নায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মধুপুর উপজেলা প্রশাসন এবং দুপ্রক এর যৌথ আয়োজনে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন সুলতানা সুমি, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, দুপ্রক সভাপতি গোলাম সামদানি, সনাক সভাপতি মোঃ আব্দুল মালেক, মোঃ বজলুর রশিদ খান প্রমুখ। এ সময় সাংবাদিক, এনজিও প্রতিনিধি, তরুণ শিক্ষার্থী, জয়িতাসহ বিভিন্ন শ্রেনী প্রেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 


 আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের তাৎপর্য ও টিআইবি’র ধারণাপত্র পাঠসহ দুর্নীতির নানা চিত্র তুলে ধরেন টিআইবির এরিয়া ম্যানেজার  জিনিয়া গ্লোরিয়া ম্রং।   ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন ” দুর্নীতিবিরোধী আন্দোলনে সকলকে এগিয়ে আসতে হবে। একজনের পক্ষে দুর্নীতি কমানো সম্ভব নয়। জনগনের কাছে যথাযথ তথ্যগুলো পৌছাতে হবে।

তিনি বলেন, আগামী প্রজন্ম যেন দুর্নীতিমুক্ত এমন একটি সমাজ দেখতে পায় যেখানে সকল প্রতিষ্ঠান স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে দপ্তরিক কাজ সম্পন্ন হবে এবং জনগণ তাদের কাঙ্খিত সেবা পাবে।  জন মনে বিশ্বাস জন্মাবে। 

Tag
আরও খবর