নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির নেতা খন্দকার আনোয়ারুল হক বহিষ্কৃত

ছবি-দেশচিত্র

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে কৃষিমন্ত্রী ড. রাজ্জাকের সঙ্গে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় মাঠে আসছেন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি খন্দকার আনোয়ারুল হক। শনিবার ২ ডিসেম্বর দুপুরে এ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। সহকারী রিটার্নিং অফিসার ও মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন এ তথ্য নিশ্চিত করেছেন। কৃষিমন্ত্রীসহ মনোনয়নপত্র জমা দেওয়া বাকি তিনজনের মনোনয়ন ফরমও বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। কথা উঠেছে কৃষিমন্ত্রীর আসনে আওয়ামী লীগ ছাড়া তিনজন দলীয় প্রার্থী থাকলেও চোখে পরারমত প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক এমপি খন্দকার আনোয়ারুল হক। ডাকসুর সাবেক এই সদস্য খন্দকার আনোয়ার একসময় স্বতন্ত্র প্রার্থী হিসাবে এমপি নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেন। প্রায় দেড় যুগ জাতীয় পার্টির রাজনীতি করে বিএনপিতে যোগ দেন।

বিগত নির্বাচনগুলোতে মনোনয়ন চেয়েও পাননি। এবার প্রার্থী হওয়ার প্রস্তুতি হিসাবে গণসংযোগ করেছেন। শেষ পর্যন্ত স্বতন্ত্র হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে এই নির্বাচরে অংশ গ্রহণ করায় বিএনপির সিনিয়ন যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করা এক চিঠিতে দেখা যায় খন্দকার আনোয়ারুল হককে দলের সাধারণ সদস্য পদসহ সকল পদ থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার জানান, আওয়ামী লীগের পাতানো নির্বাচনে অংশ নেওয়ায় আনোয়ারুল হককে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এনিয়ে দলের সিনিয়ন যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করা এক চিঠি ইস্যু করা হয়েছে ।

Tag
আরও খবর