নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিএনপি না আসলেও আরো অনেক দল নির্বাচনে আসবে সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন হবে-কৃষিমন্ত্রী

ছবি-দেশচিত্র

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি না আসলেও যথাসময়ে জাতীয় নির্বাচন হবে। জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, কয়েকদিন মধ্যেই এই নির্বাচনের তফসিল ঘোষিত হবে। কোন দল নির্বাচনে না আসলে নির্বাচন হবে না-এরকম কোন বিধান সংবিধানে নেই। বিএনপি না আসলেও আরো অনেক দল নির্বাচনে আসবে। কাজেই, যথাসময়েই নির্বাচন হবে। কে আসল না আসল-সেটি বড় কথা নয়। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি।

 ১০ নভেম্বর শুক্রবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পীরগাছা সেন্ট পৌলস উচ্চ বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন। তাকে সংবিধানের সকল দায়িত্ব দেওয়া হয়েছে। এক ধরনের সার্বভৌমত্ব দেওয়া হয়েছে। কেও যদি নির্বাচন নিয়ে হেলাফেলা করে সে জন্য নির্বাচন কমিশনকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে। যে কোন পরিস্থিতিতে যে কোন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বা চাকরিচ্যুত করতে পারে।

তিনি বলেন, আগামী নির্বাচন হবে সুন্দর ও শান্তিপূর্ন। কিন্তু বিএনপি নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। এজন্য তারা গত ২৮ অক্টোবর থেকে দেশে আগুন সন্ত্রাস করছে। যানবাহনে আগুন দিচ্ছে, পুলিশকে পিটিয়ে হত্যা করছে। তাই তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী বলেন, ২০১৪-১৫ সালের মতো আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। প্রতিদিন গাড়িতে আগুন দিচ্ছে। পুলিশকে পিটিয়ে মেরেছে। এগুলো করে বিএনপি নির্বাচন ঠেকাতে পারবে না। রাজনীতি-গণতন্ত্রের নামে হরতাল-অবরোধ আর আগুন সন্ত্রাস করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপিকে ছাড় দিতে পারে না বলে জানান মন্ত্রী। তিনি বলেন,  মানুষের জানমালের নিরাপত্তার প্রশ্নে কোন আপস হবে না।

শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, সেন্ট পৌলস্ ক্যাথলিক গীর্জার পাল পুরোহিত ফাদার লরেন্স, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আব্দুল গফুর মন্টু ,জেলা আওয়ামীলীগের সদস্য ডা. মীর ফরহাদুর ইসলাম মনি, উপি চেয়ারম্যান সাদিকুর ইসলাম, সাবেক ইউপি সদস্য, রেজাউর করিম বেনু, আরোকদিয়ার আবু সাইদ খান ছিদ্দিক, যুবরীগের যুগ্ম আহবায়ক খ. আলমগীর হোসেন শিমুলসহ অন্যান্য নেত্কর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে ১২০ জন চিকিৎসক প্রায় ৬ হাজার রোগীদের ফ্রী চিকিৎসা দেওয়া হয়।

 

Tag
আরও খবর