নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মধুপুরে দুই নারীর মৃতদেহ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরে দুই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২৩ অক্টোবর সোমবার রাতে মধুপুর পৌর শহরের টেংরি দেবের ভিটা থেকে ঝুমা রানী গুহ (৪০) নামের নারীর গলায় রশিসহ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী টেংরি গ্রামের নিতাই চন্দ্র গুহের মেয়ে। 

স্বজনরা জানায়, নিহত ঝুমা রানী মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাড়ির কাছে পূজার অনুষ্ঠানে ছিলো। পরিবারের লোকজন সবাই পূজায় ব্যস্ত ছিল। এক ফাঁকে পরিবারের লোকজন পূজা থেকে বাড়িতে এসে ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখে ডাক চিৎকার করলে স্থানীয়রা এসে পুলিশ কে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। 

অপর দিকে, মির্জাবাড়ি ইউনিয়নে দড়ি হাসিল গ্রামের কলা বাগান থেকে ২৪ অক্টোবর মঙ্গলবার  সকাল ৭ টার  দিকে কার্নিজ ফাতেমা রুপা (২১) নামের নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কার্নিজ ফাতেমা রূপা  দড়ি হাসিল গ্রামের শাহ আলমের মেয়ে। 

স্বজনরা জানায়, কার্নিজ ফাতেমা মানসিক ভারসাম্যহীন ছিল। এদিক সেদিক ঘুরে বেড়াত। মানসিক রোগের জন্য তাকে চিকিৎসাও করা হচ্ছে।  মঙ্গলবার সকালে বাড়ির কাছে কলা বাগানে শ্রমিকরা কাজ করতে গিয়ে তার মৃতদেহ দেখে বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Tag
আরও খবর