নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরে বন বিভাগের সুবিধা ভোগীদের মাঝে চেক বিতরন, নতুন ভবন ও বঙ্গবন্ধু ম্যুরাল উন্মোচন

ছবি-দেশচিত্র
আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠও সুন্দর হবে এবং তা সারা পৃথিবীর মানুষের নিকট গ্রহণযোগ্যতা পাবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড.  মো: আব্দুর রাজ্জাক।  তিনি বলেন, নির্বাচন বানচাল করার জন্য বিএনপি বিভিন্ন রকম আন্দোলন কর্মসূচি করছে, নানা রকম হুমকি দিচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মতো আবারও সহিংসতা, আগুন সন্ত্রাস ও তাণ্ডব সৃষ্টি করতে  চাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে তাদের এই অপচেষ্টাকে মোকাবেলা করবে। একইসঙ্গে, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করার সর্বাত্মক চেষ্টা করবে।

গত শনিবার টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানের দোখলা রেঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন, নতুন ভবন উদ্বোধন এবং বন উন্নয়ন ও ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনা  অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, নির্বাচন বানচাল করার জন্য কোন বিদেশি শক্তি বা দেশ যদি চেষ্টা করে, তা মোকাবেলা করার মতো অর্থনৈতিক সক্ষমতাসহ সকল শক্তি বাংলাদেশের রয়েছে। দেশের জনগণ আমাদের সাথে রয়েছে। জনগণকে নিয়েই দেশীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব।

ভিসানীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১৭ কোটি মানুষের দেশ। আমেরিকায় কয়জন মানুষ যায়। তারা নিষেধাজ্ঞা দিয়ে কি করবে। গুলশান বনানীর বড় লোকের ছেলেমেয়েরা আমেরিকায় যায়। তারা না যেতে পারলে বাংলাদেশের কোন ক্ষতি হবে না। দু-একজন মন্ত্রী না যেতে পারলেও দেশের কোন ক্ষতি হবে না। তিনি বলেন, আমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত। ভিসা নিয়ে আমরা আমেরিকা যেতে পারব না- এটি কোন বিষয় না।
মন্ত্রী বলেন, আমেরিকা অর্থনৈতিক, সামরিকভাবে শক্তিশালী বড় দেশ। তাদের বিভিন্ন হুমকি, নিষেধাজ্ঞা প্রভৃতি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অন্য অনেক দেশকেও মোকাবেলা করতে হয়। অর্থনৈতিকভাবে যদি আমে‌রিকা স্যাংশন দেয়, আমরাও দেখবো কীভাবে তা মোকাবেলা করা যায়। আন্তর্জাতিক বিশ্বে  অনেক দেশ আমাদের সাথে আছে। কাজেই, স্যাংশন দিয়ে আমাদেরকে নিবৃত্ত করা যাবে না।

মধুপুরের বন দেশের জাতীয় সম্পদ উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি টাঙ্গাইলের জন্য ঐতিহ্য ও গৌরবের। ঘনবসতিপূর্ণ দেশে বন রক্ষা করা খুবই কঠিন। নানান কারণে বনের অনেকটা ধ্বংস হয়েছে। মধুপুরের বন রক্ষার জন্য আমরা নানান উদ্যোগ গ্রহণ করেছি। যারা বন কাটত, তাদেরকে আমরা বন রক্ষার জন্য ভলান্টিয়ার করেছি। ২৮ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন কাজ চলছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক হোসাইন মো. নিশাদের সভাপতিত্বে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, টেকসই বন ও জীবিকা প্রকল্পের পরিচালক গোবিন্দ রায়, ডিএফও সাজ্জাদুর রহমান,  মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন , উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. ইয়াকুব আলী, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বন বিভাগের কর্মকর্তা কর্মচারী, দলীয় নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। 
Tag
আরও খবর