নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আ’লীগের নেতাকর্মীদের সুসংগঠিত ও ঐক্যবদ্ধ থাকতে হবে : কৃষিমন্ত্রী

ছবি-দেশচিত্র

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, ২০০১ সালের নির্বাচনে আমি মধুপুর-ধনবাড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হই। তারপর থেকে গত ২৩ বছরে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। কেউ বলতে পারবে না সামান্যতম কোন অবৈধ সুবিধা আমি কারো কাছ থেকে নিয়েছি। আমার সম্পদ যা ছিল, তাই আছে। ২৩ বছরে নিজের বা সন্তানের বা পরিবারের কোন সদস্যের নামে এক শতাংশ জমিও কিনি নাই,  এক ভরি সোনাও কিনি নাই। মধুপুর-ধনবাড়ির মানুষের ভালবাসাই আমার সম্পদ।

গত মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বানরগাছী মাঠে গোলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।

তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন ন্যায়ের পথে সততার পথে থাকবেন। আরো সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হবেন। 

মন্ত্রী বলেন, বিএনপি দেশে আবারও অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে; ঢাকার সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলার হুমকি দিচ্ছে। আমি বিএনপিকে বলতে চাই, ৭১ সালে পাকিস্থানি হানাদার বাহিনী, রাজাকার-আলবদরকে আমরা যেভাবে মোকাবেলা করেছিলাম, সেভাবেই তাদেরকে মোকাবেলা করব। 

জনসভায় গোলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র মীর জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা আশরাফুজ্জান স্মৃতি,  মধুপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. ইয়াকুব আলী, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গফুর মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম,  মীর ফরহাদুল আলম মনি, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির  প্রমুখ বক্তব্য রাখেন।

Tag
আরও খবর