নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরে নব বিবাহিত যুবক মৃত্যু অপর দিকে ছাহেরা বেগম নামক বৃদ্ধের মরদেহ উদ্ধার

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে গলায় রশি দেওয়া ছাহেরা বেগম (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ১০ সেপ্টেম্বর সোমবার ভোর রাতে পৌরসভার চাড়ালজানি গ্রামে। নিহতের স্বামী একই গ্রামের মফিজ উদ্দিন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত এই নারী ডায়াবেটিস রোগে ভোগছেন। রাতে স্বামীর ঘরে ঘুমান ছাহেরা বেগম। ভোরে স্বামী মফিজ উদ্দিন স্থানীয় মসজিদে ফজরের নামাজে যান।

নামাজ শেষে বাড়িতে এসে তাকে ডাকলে কোন সাড়া না পেয়ে খোজাখুজি করতে থাকে। খোজাখুজির এক পর্যায়ে বাড়ির আরেক ঘরের জানালার গ্রিলে ঝুলে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশ কে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের, আতেক্কা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (২২) শ্বশুরবাড়ি এসে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে অনেক খোজাখুজির পর তাকে নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায় মৃত জাহাঙ্গীর দুইদিন পূর্বে ৮ সেপ্টেম্বর শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag
আরও খবর