নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরের সাদামনের মানুষ চির নিদ্রায় শায়িত হলেন আলহাজ্ব নূর রহমান

টাঙ্গাইলের মধুপুরে কুড়ালিয়ার সাদা মনের মানুষ, শিক্ষার আলোর দিশারী, মধুপুরের গর্ব ও উত্তর টাঙ্গাইলের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আলোর কান্ডারী প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব নূর রহমান তিনি ১৯৭২ সাল থেকে অদ্যবধি সভাপতির ‍পদে থাকা অবস্থায় ১৬ আগস্ট সন্ধ্যে ৭ টা ৩০ মিনিট সময়ে বার্ধক্য জনিত কারণে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান মধুপুর শহীদ স্মতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।এসময় জানাজায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. আ. রাজ্জাক, প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র, বিভিন্ন পেশাজীবি, রাজনৈতিক দলের নেতাকর্মী, মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, মরহুমের বড় ছেলে শফিকুল ইসলাম টিটু, ভাতিজা শোয়েব আহমেদ রাজু, মাহফুজুল আজমসহ ও তার পরিবারের আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।

মরহুমের ৩য় জানাজা নামাজ তার নিজ বাসভবন কুড়ালিয়া বড়বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। আরো উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সফি উদ্দিন মনি, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আ. মান্নান, বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীসহ এলাকার বিভিন্ন পেশাজীবি উপস্থিত ছিলেন।

মরহুমের জানাজার শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন সম্পূর্ণ করা হয়। 

Tag
আরও খবর