নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরে আ’লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুর উপজেলা আ’লীগ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা , সমাবেশ এবং নেতা-কর্মীদের মাঝে খিচুড়ি বিতরণ কর্মসূচি পালন করেছে।

রবিবার ২২ জুলাই  বিকেল সাড়ে ৫ টার দিকে অনুষ্ঠিত শোভাযাত্রাসহ সমস্ত কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা আ’লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি ও সাধারণ সম্পাদক উপজলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু ।

শোভাযাত্রার আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দলের সাধারণ সম্পাদক সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছরোয়ার আলম খান আবুর পৌর শহরের বাসার সামনে নেতাকর্মীরা জমায়েত হন। সেখান থেকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা নিয়ে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতির পাশের মঞ্চে সমাবেশ করে। 

সমাবেশে সভাপতিত্ব করেন খন্দকার শফি উদ্দিন মনি। উপজেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খন্দকার সামছুল আরেফীন শরীফের সঞ্চালনায় এতে বক্তৃতা করেন ছরোয়ার আলম খান আবু, উপজেলা আ’লীগের সদস্য কোরবান আলী বিএসসি। 

বক্তৃতায় নেতৃবৃন্দ কোনভাবেই দেশে নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না উল্লেখ করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই সংবিধান অনুযায়ী যথাসময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দল তথা নেত্রীর মনোনয়নে যিনি নৌকা পাবেন আমরা তার সাথে আছি এবং থাকবো।

অনুষ্ঠানে উউপস্থিত ছিলেন সহ-সভাপতি আবু সাঈদ তালুকদার দুলাল, কাজী আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, গোলাম মোস্তফা খান বাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আহাম্মদ আলী, বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, জুলহাস উদ্দিনসহ উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন  অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 সমাবেশ শেষে সন্ধ্যায় উপস্থিত নেতা-কর্মীদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

Tag
আরও খবর