নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জেলা পর্যায়ে সাফল্য অর্জনে মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার শিক্ষার্থী

ছবি-দেশচিত্র

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২২ ও ২০২৩ সনের টাঙ্গাইল জেলা পর্যায়ে মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার শিক্ষার্থীদের ঈর্ষণীয় কৃতিত্ব অর্জন করেছে। মঙ্গলবার টাঙ্গাইল শিশু একাডেমিতে দিনব্যাপী জমজমাটপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত জেলা পর্যায়ে নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার শিক্ষার্থীবৃন্দ এ কৃতিত্ব অর্জন করেন। 

জানা যায়, এ প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার প্রতিটি উপজেলা থেকে মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। খ গ্রুপ (লোকনৃত্য ও ভরতনাট্যম) এ প্রতিটি উপজেলা থেকে ১ জন করে মোট ১২ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ পর্যায়ে মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার অর্পিতা সিংহ রায় রূপু প্রথম স্থান অর্জন।

গ গ্রুপ (লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, ভরতনাট্যম) এ ১২ জন অংশগ্রহণ করেন, মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার মন্দিরা সাহা স্নিগ্ধা প্রথম স্থান অর্জন। গ গ্রুপ (লোকনৃত্য ও সাধারণ নৃত্যে) ১২ জন অংশগ্রহণ করেন। মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার এরিয়া দেব আঁচল দ্বিতীয় স্থান অর্জন।

ক গ্রুপের দুটি নৃত্যে ৭ ও ৫ মোট ১২ জন অংশগ্রহণ করেন। মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার শিক্ষার্থী খ্রিষ্টি চাম্বু (মনিপুরী নৃত্যে) দ্বিতীয় ও (ভরতনাট্যম) তৃতীয় স্থান ও একই প্রতিষ্ঠানের মৌমিতা চাম্বু দ্বিতীয় স্থান অর্জন করেন।

মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম জানান, অনুষ্ঠানের বিচারক টাঙ্গাইল জেলা শিশু একাডেমির নৃত্য বিভাগের শিক্ষক মৌসুমী রহমান মিতা, নৃত্য ও উচ্চাঙ্গসংগীত শিক্ষক হারুনুর রশিদ বিচারক মণ্ডলীর সদস্যবৃন্দ এ রায় ঘোষণা করেন।

বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর পুরষ্কার ও সনদ বিতরণ করেন।

আরও খবর