নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরে গারো কোচ সম্প্রদায়ের লোকেরা শিশু পার্ক ও লেক খননের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে দোখলার আমতলি বাইদে লেক খননের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গারো কোচ সম্প্রদায়ের লোকেরা। গতকাল শুক্রবার সকালে অরণখোলা ইউনিয়নের দোখলা বাজারে  আমতলি বাইদে গারোদের দখলীয় জমিতে লেক খননের সিদ্ধান্ত নেওয়ায় তাদের ধানের আবাদি  কৃষি জমি রক্ষায়  বিক্ষুদ্ধ আদিবাসী জনগন ও বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের ব্যানারে  এ  প্রতিবাদ সমাবেশ করে। 

সকালে স্থানীয় পীরগাছা সেন্ট পৌলস উচ্চ বিদ্যালয় মাঠে মধুপুরের বিভিন্ন গ্রাম থেকে গারো নারী পুরুষ সমবেশ হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দোখলা বাজারে আসে।  দোখলায় বন বিভাগের ফটকের সামনে  মধুপুর-শোলাকুড়ি সড়ক বন্ধ করে প্রতিবাদ সমাবেশ করে।  সমাবেশে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিএমএডির সভাপতি অজয় এমৃ, মুক্তাগাছা ট্রাইবাল এসোসিয়েশনের সভাপতি হিউবাট মৃ, মধুপুর কোচ আদিবাসী সংগঠনের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বর্মন, বাগাছাসের সভাপতি  জন যেত্রা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি  অলিক মৃ, আবাদী জমির পক্ষে কৌশলা নকরেক, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের নেতা প্রবীন চিসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

সমাবেশ বক্তারা বলেন, যুগ যুগ ধরে তারা এ জমিতে ধান চাষ করে যাচ্ছে। তাদের দখলীয় কৃষি জমিতে লেক খনন চায় না। শিশু পার্ক চায় না । লেক খননের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে তারা বলেন, কৃষি জমি নষ্ট করে লেক খনন পরিবেশের জন্য হুমকি। 

এ সময় তারা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চান এবং  সমতল এলাকার আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান। 

সমাবেশে মধুপুর গড় এলাকার মুক্তাগাছা, ঘাটাইল, ফুলবাড়িয়া, ঢাকাসহ বিভিন্ন এলাকার  গারো কোচ সংগঠনের নারী পুরুষ ছাত্র শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর