নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরে কৃষকদের মাঝে ফিলিপাইনের আনারসের চারা বিতরণ

টাঙ্গাইলের মধুপুরে প্রনোদনা কর্মসূচির কৃষকদের মাঝে বিনা মূল্যে ফিলিপাইনের এমডি-২ সুপার সুইড জাতের আনারসের চারা বিতরণ করা হয়েছে। আনারসের রাজধানী হিসেবে খ্যাত লাল মাটির মধুপুর গড়ে আনারসের বৈচিত্র্য ও জাত উন্নয়নের জন্য কৃষকদের মাঝে ফিলিপাইন থেকে এনে এ চারা বিতরণ করা হয়। 


১০ মে বুধবার সকালে মধুপুর উপজেলা পরিষদ হল অনুষ্ঠিত সভায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, ঢাকা খামার বাড়ির সরজমিন উইং পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, কৃষি মন্ত্রনালয়ের উপ সচিব ড. মোহাম্মদ মুনসুর আলম খান, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. সুরজিত সাহা, কৃষি মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ রাজীব সিদ্দিকী, টাঙ্গাইলের উপ পরিচালক আহসানুল বাসার, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু প্রমুখ। 


পরে মধুপুর গড়ের ১২০ জন কৃষককের মাঝে দুই লক্ষ ৭০ হাজার ফিলিপাইনের জাতের সুপার সুইড জাতের আনারসের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। 


বক্তারা বলেন, এ এমডি-২ সুপার সুইড আনারস বিশ্ব বিখ্যাত। এ আনারস নতুন দিগন্তের সূচনা করবে। সাধারণ আনারসের চেয়ে ৪ গুন ভিটামিন সি বেশি। অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়। সবুজ থাকতেও মিষ্টি লাগে। মধুপুর থেকে প্রথম আসারস বিদেশে রপ্তানি শুরু হবে এমনটাই প্রত্যাশা। 



আরও খবর