|
Date: 2026-11-28 19:29:51 |
মানবিকতা মানে শুধু অন্যের কষ্ট অনুভব করা নয়, বরং সেই কষ্ট লাঘবে এগিয়ে আসা। এমনই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সামাজিক সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ রশিদুল হাসান।
বিকেলে হাঁটতে বের হয়ে পথের পাশে এক বৃদ্ধকে পুরোনো প্লাস্টিকের বোতল কুড়াতে দেখেন অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ রশিদুল হাসান। বৃদ্ধের অসহায় অবস্থা দেখে তাঁর কাছে এগিয়ে গিয়ে আন্তরিকভাবে জানতে চান, কীভাবে তাঁকে সহযোগিতা করা যায়।
এসময় বৃদ্ধ জানান, তাঁর পরিবারের ঘরে ভাত রান্না করার মতো চাল-ডালও নেই। বিষয়টি শুনে তাৎক্ষণিকভাবে পাশের একটি মুদি দোকান থেকে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনে দেন তিনি।
একজন অসহায় মানুষের কষ্ট উপলব্ধি করে তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ রশিদুল হাসানের মানবিকতা ও সহমর্মিতার পরিচয় বহন করে। তাঁর এই উদ্যোগে প্রতিফলিত হয়েছে মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ, মমত্ববোধ ও ভালোবাসা।
এসময় তাঁর সঙ্গে ছিলেন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট (ওয়াইএনডি)'র কেন্দ্রীয় সভাপতি মোঃ শাফায়াত হোসেন সিয়াম এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন রুপক।
© Deshchitro 2024