আজ(২৮/১১/২০২৬) শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশন বার্ষিক সাধারণ সভা ও নতুন কার্যকরী কমিটি গঠন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। Copper Chimney Restaurant (লালখান বাজার ইস্পাহানি মোড়,চট্টগ্রাম) এ AGM-2026 এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রফেসর ড. মোহাম্মদ কামাল হোসাইন বলেন,আমি এখানে বিশেষভাবে যে বিষয়টি উল্লেখ করতে চাই, তা হলো—বিভাগের সঙ্গে এলামনাই এসোসিয়েশনের একটি দূরত্ব বা সমন্বয়হীনতা রয়েছে। বিশেষ করে বিভাগের অনেক শিক্ষকের সঙ্গে এই এসোসিয়েশনের সম্পৃক্ততার ক্ষেত্রে একধরনের ব্যবধান লক্ষ করা যায়। আমি মনে করি, এই দূরত্ব বা বিভাজন থাকা উচিত নয়। বিভাগ ও এলামনাই এসোসিয়েশনকে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির ভিত্তিতে একসঙ্গে কাজ করতে হবে।

পাশাপাশি আমাদের সংগঠনের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে। আর্থিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ও জ্ঞানভিত্তিক আয়োজন করা যেতে পারে।

আমাদের অনেক প্রাক্তন শিক্ষার্থী বিসিএসসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাঁদের অভিজ্ঞতা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত মূল্যবান। তাঁদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা প্রশাসন, সরকারি চাকরি, পররাষ্ট্রনীতি ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক নিয়ে সেমিনার আয়োজন করতে পারি।

আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের অভিজ্ঞতা, মেধা এবং পেশাগত অবস্থানকে কাজে লাগিয়ে এলামনাই এসোসিয়েশনকে একটি কার্যকর বুদ্ধিবৃত্তিক ও সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সদস্য সচিব(চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন) প্রফেসর ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম বক্তব্য রাখেন।তিনি সবার উপস্থিতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।তিনি বলেন,আমি বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় জিয়াউল আলম ভাইয়ের কথা উল্লেখ করতে চাই। তিনি তাঁর মন্ত্রণালয়ের মাধ্যমে বিভাগকে ছয়টি স্মার্ট বোর্ড উপহার দিয়েছেন। প্রতিটি স্মার্ট বোর্ডের মূল্য প্রায় তিন লাখ পঁচাত্তর হাজার টাকা। এর ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর মধ্যে আমাদের উদ্ভিদবিজ্ঞান বিভাগ একটি বিশেষ অবস্থান তৈরি করতে পেরেছে।

এ ছাড়া শিক্ষকদের পাঠদান কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করার জন্য ছয়টি উন্নতমানের ল্যাপটপও প্রদান করা হয়েছে। এগুলো শিক্ষকদের টিচিং এইড ও টিচিং টুলস হিসেবে ব্যবহৃত হচ্ছে।

আমি মনে করি, এসব অর্জন সম্ভব হয়েছে অ্যালামনাইদের আন্তরিক সহযোগিতা ও বিভাগের প্রতি তাঁদের ভালোবাসার কারণেই। তিনি আরো বলেন,আমরা ডিপার্টমেন্টের ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) উৎসবের আয়োজন করতে পারি নি।

আমরা লক্ষ করেছি, আমাদের জুলোজি ডিপার্টমেন্টও একই সময়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা ইতোমধ্যে এ ধরনের আয়োজন সম্পন্ন করেছে। বিশ্ববিদ্যালয়ের আরও অনেক বিভাগ প্রায় একই সময়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং অধিকাংশ বিভাগই তাদের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করেছে।

তাই আমরাও আর দেরি করতে চাই না। ইনশাআল্লাহ, আগামী রমজানের ঈদের পর আমরা সবাইকে সঙ্গে নিয়ে আমাদের ডিপার্টমেন্টের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজন করব।

পরিশেষে, এই আয়োজনকে সফল ও স্মরণীয় করে তুলতে আপনাদের সবার আন্তরিক সহযোগিতা, উপস্থিতি এবং অংশগ্রহণ প্রত্যাশা করছি।

বাংলাদেশে এ ধরনের বিভাগ খুব বেশি নেই। আমাদের বিভাগের একটি বিশেষ গৌরবের বিষয় হলো, এই বিভাগের অনেক মেধাবী শিক্ষার্থী বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তাঁদের একটি হিসাব আমার কাছে এবং দাপ্তরিক নথিপত্রেও সংরক্ষিত আছে। ১০ জন ভিসি, বর্তমানে অন্তত ১৭ জন সাবেক শিক্ষার্থী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন। সচিব থেকে শুরু করে যুগ্ম সচিব ও উপসচিব—বিভিন্ন পর্যায়ে তাঁরা দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশের প্রেক্ষাপটে এটি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য অর্জন। একই বিভাগের এতসংখ্যক সাবেক শিক্ষার্থীর সচিবালয়ের গুরুত্বপূর্ণ পদে কর্মরত থাকা সত্যিই গর্বের বিষয়। আমাদের বিভাগের এই গৌরব ও সাফল্যের কথা বলে শেষ করা যাবে না।

অনুষ্ঠানে কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়,এবং সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. এম.এ গফুর,সাধারণ সম্পাদক প্রফেসর হামিদুল হোসেন সিদ্দিকী এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন আব্দুল হাকিম।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024