শেখ হাসিনার আইনজীবী ভুল করছেন বলে মনে হচ্ছে। তাঁর আইনজীবী পরিবর্তন করা উচিত বলে মন্তব্য করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য  ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।


তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না, প্রতিশোধেও বিশ্বাস করেন না। তিনি দেশের সব নাগরিকের কল্যাণ ও সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করেছেন।


আজ নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সোনাইমুড়ী পৌরসভার সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, সৈয়দ রেজাই রাব্বি মাহবুব, সাবেক কাউন্সিলর জালাল আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে বক্তারা ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করে স্বচ্ছতার সঙ্গে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024