"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর)


সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ইজাজুল হক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের যৌথ নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মাদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ইজাজুল হক।


অতিথি এ.এইচ.এম ইজাজুল হক তার বক্তব্যে সরকারি বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে জানান যে, আধুনিক ডেইরি ও পোল্ট্রি খামার স্থাপনে সরকার এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। তবে খামারিদের পক্ষ থেকে আনা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগের প্রেক্ষিতে তিনি প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, প্রাণিসম্পদ বিভাগকে আরও গতিশীল করতে ভেটেরিনারি চিকিৎসকদের নিয়মিত পরিদর্শন নিশ্চিত করা হবে। পাশাপাশি খামারিদের দক্ষতা বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালার পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মর্জিনা আক্তার, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার এ আলম সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, প্রাণিসম্পদ দপ্ততর প্রান্তিক খামারিদের প্রযুক্তিগত সহায়তা প্রদানে সর্বদা সচেষ্ট রয়েছে। আলোচনা সভা শেষে কোমলমতি শিক্ষার্থীদের ডিম ও দুধ খাওয়নোর পাশাপাশি তাদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024