ময়মনসিংহ শহরের শতাব্দীপ্রাচীন ঐতিহাসিক স্থাপনা ‘রাজ রাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস’—একটি ঐতিহ্যবাহী পানি সরবরাহ ব্যবস্থা ও জলাধার। অথচ সেই ঐতিহাসিক স্থাপনা ভেঙে সেখানে নির্মাণ করা হবে মহিলা টয়লেট!


উন্নয়নের নামে শতবর্ষের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ ধ্বংসের এমন পরিকল্পনা সত্যিই বিস্ময়কর। মহিলা টয়লেট অবশ্যই প্রয়োজন, কিন্তু তার জন্য কি ঐতিহাসিক স্থাপনাই ভাঙতে হবে? বিকল্প জায়গার কি কোনো অভাব রয়েছে?


ময়মনসিংহ সিটি করপোরেশনের উন্নয়ন পরিকল্পনা যদি এমন চিন্তাধারার ওপর দাঁড়িয়ে থাকে, তাহলে প্রশ্ন উঠতেই পারে—এটি কি সত্যিকারের উন্নয়ন, নাকি নিজেদের ইতিহাস ও ঐতিহ্য মুছে ফেলার আয়োজন?

উন্নয়ন হোক, কিন্তু ইতিহাস-ঐতিহ্য ধ্বংস করে নয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024