কুমিল্লার নাঙ্গলকোটের বাহুড়া দারুল আরকাম মাদ্রাসার আয়োজনে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দারুল আরকাম মাদ্রাসা প্রধান শিক্ষক মাওলানা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিছুর রহমান।


দারুল আরকাম মাদ্রাসা একাডেমিক চেয়ারম্যান হাফেজ মাওলানা ইরফান তানভীর ও শিক্ষক মাঈনুল ইসলাম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ খতিব প্রভাষক মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার, উপসহকারী কৃষি কর্মকর্তা আফাজ উদ্দিন সোহেল, দারুল আরকাম মাদ্রাসা সেক্রেটারি হুমায়ুন কবির, মান্দ্রা হযরত বড়পীর (রহঃ) ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা নেছার উদ্দিন, সিনিয়র শিক্ষক আহসান উল্লাহ, মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, দারুল আরকাম মাদ্রাসা পরিচালক মাওলানা কামাল হোসেন, দৌলখাঁড় উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মাওলানা মোশাররফ হোসেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মাদ্রাসার নির্বাহী পরিচালক জালাল আহম্মেদ। 


এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসা পরিচালক, শিক্ষকমণ্ডলী এবং বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী, কৃতি শিক্ষার্থী ও হাফেজ ছাত্রদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024