রংপুরের পীরগাছা প্রিমিয়ার লীগের সিজন-৪ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে পীরগাছা জে এন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।



পীরগাছা শিরোনামহীনের আয়োজনে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পীরগাছা সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী  জুয়েল হোসেন মণ্ডলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পীরগাছা সদর ইউনিয়নের অপর চেয়ারম্যান প্রার্থী জাকির আহমেদ ও আব্দুল হাকিম মাস্টার, দীনেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সুমন কে বি, স্বর্ণ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম খান, উপজেলা জাতীয় ছাত্রশক্তির সদস্যসচিব সাজ্জাদ হোসেনসহ অনেকে। 



টুর্নামেন্টে পীরগাছা ইউনিয়ন ও অন্নদা নগর ইউনিয়নের দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পীরগাছা ইউনিয়নকে পরাজিত করে জয়লাভ করে অন্নদা নগর ইউনিয়ন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024