নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।


তার পারিবারিক সূত্রে জানা যায়, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।


'নসীব' সিনেমার শুটিংয়ে বগুড়ায় অবস্থান করছিলেন অভিনেতা। 


শুটিং ইউনিট সূত্র সংবাদ মাধ্যমে জানিয়েছে, গত ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। আগামীকাল তার শুটিং শেষ হওয়ার কথা ছিল।


শুটিং ইউনিটের সদস্যদের ভাষ্য, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। এ সময় তাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকারে ছুটে আসেন অন্য সদস্যরাও। এরপর দ্রুত সোহেল খানকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024