নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কক্সবাজার-২ মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি'র নেতৃত্বে কুতুবদিয়া উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬)সকাল ১১টার দিকে উপজেলা প্রাঙ্গণ থেকে বিপুল সংখ্যাক নেতাকর্মীরা অংশ নেন।এতে, উপস্থিত আছেন কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও  সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ও  সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমদ চৌধুরী, সদস্য সচিব এমএ সালাম কুতুবী,আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের প্রশাসক আক্তার কামাল,দক্ষিণ ধুরুং ইউপি প্রশাসক কামরুল ইসলাম সিকদার,কৈয়ারবিল ইউপি প্রশাসক ইদ্রিস খন্দকার খোকন, উত্তর ধুরুং ইউপি প্রশাসক আব্দুল হালিম,লেমশিখালী ইউপি প্রশাসক  মুহাম্মদ আজম,উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির,সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদ খাঁন, উপজেলা কৃষকদলের সভাপতি মাসুদুল ইসলাম সবুজ,সাধারণ সম্পাদক মহি উদ্দিন কুতুবী সহ উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল, কৃষকদল,শ্রমিকদল, মহিলাদলের নেতৃবৃন্দ প্রমুখ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024