|
Date: 2026-11-24 02:07:03 |
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় মোবাইল ফোনসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ আশেক (৩৫) নামে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আরমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বটতলী কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আশেক লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছমত আলী মুন্সি পাড়ার মৃত কামাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মোবাইল ফোনসংক্রান্ত একটি বিষয় নিয়ে আশেকের সঙ্গে আরমানের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে আশেককে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রামে পাঠানো হয়।
© Deshchitro 2024