আবু তালেব,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে খেজুর বাগানে অভিযান চালিয়ে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কালাম হোসেন ওরফে টিটু (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বরমহাটি গ্রামের একটি খেজুর বাগান থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিল সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বরমহাটি গ্রামের আরমান (৪০), পিতা মৃত ইয়াজ উদ্দিনের খেজুর বাগানে অভিযান চালান। এ সময় ওই গ্রামের বাসিন্দা কালাম হোসেন ওরফে টিটুকে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাঁজাসহ আটক কালাম হোসেন ওরফে টিটুকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024