|
Date: 2026-11-23 10:59:05 |
বিদেশে যাওয়ার প্রস্তুতির সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান তিনি। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার দেশ ছাড়ার কথা ছিল। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার পাসপোর্ট নম্বরও সংবাদমাধ্যমকে জানানো হয়েছে।
গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
© Deshchitro 2024