নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের সদস্যরা কাফনের কাপড় পরে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন।

এরই ধারাবাহিকতায় আগামী ২৬ নভেম্বর, বৃহস্পতিবার, টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে একইভাবে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করা হবে, ইনশাআল্লাহ।

সখীপুরের চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ, কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি এবং সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালিত হবে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024