রংপুরের পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির (বিকেএস) উদ্যোগে সাত দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে পীরগাছা সরকারি কলেজের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। উপজেলা কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি সৈয়দ শামসুদ্দোহা চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব শিশির কুমার রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির সহসভাপতি তাহমিদুর রহমান সাবু। প্রধান আলোচক ছিলেন জেলা কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি আব্দুল মাবুদ রাজা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব সৈয়দ মোদাচ্ছের হুসাইন সোহেল। সাত দিনব্যাপী এ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন সুশান্ত কুমার চন্দ।

আয়োজকরা জানান, কিন্ডারগার্টেন শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পাঠদান পদ্ধতির মানোন্নয়ন এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। পাশাপাশি এ উদ্যোগের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তারা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024