কক্সবাজারের কুতুবদিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিলটি  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

এতে,মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জলাল আহমেদ,কুতুবদিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক ছৈয়দ আহমেদ চৌধুরী। উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ সালাম কুতুবী, আবু মুছা কুতুবীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024