লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে মঙ্গলবার ( ১৭ নভেম্বর) লাখাই উপজেলার সিংহগ্রাম গ্রামের কৃতি সন্তান, হবিগঞ্জ জেলা বারের সিনিয়র আইনজীবী, জেলা মুক্তি যোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সসস্ত্র বীরমুক্তিযোদ্ধা প্রয়াত সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এদিন বাদ যোহর মরহুম এর গ্রামের বাড়ী উকিল বাড়ীতে পারিবারিক ভাবে দোয়া ও মিলাদ মাহফিলর আয়োজন করা হয়। এতে মরহুম এর আত্মীয় স্বজনরা ও গ্রামের বিশিষ্ট মুরুব্বি গন অংশ নেন। দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল রিপন। এদিন বাদ আসর পারিবারিক গোরস্থানে মরহুম এর আত্মার মাগফেরাত কামনা করে কবর জেয়ারত করা হয়। বাদমাগরিব মরহুম এর হবিগঞ্জ শহরের বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ ২০২৫ সালের ১৭ নভেম্বর ইন্তেকাল করেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024