|
Date: 2026-11-17 17:33:23 |
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রী দুই মেয়েকে নিয়ে এক যুবকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নাতনিকে দ্রুত উদ্ধার ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন দাদা মো. হোসেন।
১৫ নভেম্বর ২০২৬ তারিখে করা লিখিত আবেদনে তিনি অভিযোগ করেন, তাঁর প্রবাসী ছেলে জয়নাল আবেদীন সুফলের স্ত্রী দুই মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার সময় নগদ প্রায় ১২ লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার নিয়ে যান। এ ছাড়া সন্তানদের পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটায় তাদের পড়াশোনাও ব্যাহত হয়েছে।
আবেদনে আরও অভিযোগ করা হয়, এক যুবকের সঙ্গে পুত্রবধূর পরকীয়ার সম্পর্ক রয়েছে এবং ওই যুবক তাঁর ছেলেকে ফোনে হুমকি দিয়ে সন্তানদের ফেরত না দেওয়ার কথা জানিয়েছেন। এমনকি সন্তানদের বিনিময়ে টাকা দাবির অভিযোগও করেন তিনি।
দুই নাতনির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মো. হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ, শিশুদের উদ্ধার এবং তাঁর জিম্মায় দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
© Deshchitro 2024