মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি


কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে।


সোমবার(১৬ নভেম্বর)সকাল সাড়ে দশটার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এতে সভাপতি হিসাবে উপস্থিত কর্মসূচীর উদ্বোধব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সাফফাত আরা সঈদ। 


২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা,মুগডাল ও চিনাবাদাম আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তুিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।


উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সাফফাত আরা সাঈদ ১ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে এ প্রণোদনা তুলে দেন।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কর্মসূচির সদস্য সচিব মর্জিনা আক্তার,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)এ.এইচ.এম ইজাজুল হক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আদনান আখতার, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদত হোসেন শাহআলম,কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোজাম্মেল হক এবং কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মোঃ নাঈমুজ্জামান নাঈম প্রমুখ।



উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়  ১ হাজার ১০ জন কৃষককে প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ,১০ কেজি ডিএপি সার ও ১০  কেজি এমওপি সার দেওয়া হয়। ৩০ জন কৃষককে প্রত্যেকে ১০ কেজি চিনাবাদাম বীজ,১০ কেজি ডিএপি সারও ৫ কেজি এমওপি সার এবং ১০ জন কৃষককে প্রত্যেকে ৫ কেজি মুগডালের বীজ,১০ কেজি ডিএপি সার ও ৫ কেজও এমওপি সার বিতরন করা হয়। 



এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।



অনুষ্ঠান সঞ্চায়লনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিয়া আফরিন ও ওবায়দুল হক।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024